Showing posts with label bablu. Show all posts
Showing posts with label bablu. Show all posts
ইন্টারনেটের নেশা ছাড়াতে হাত কাটলেন তরুণ
ঢাকা, ০৭ ফেব্রুয়ারি ২০১৫আমাদের প্রতিদিন ডটকম
ইন্টারনেট ছাড়া অনেকেই যেন জীবন কল্পনাই করতে পারেন না। একেবারে নেশায় পেয়ে বসে। আর এই নেশা থেকে মুক্তি পেতে নিজের হাতই কেটে ফেললেন চীনের এক তরুণ। চীনের জিয়াংসু প্রদেশের নানটঙে এই ঘটনা ঘটে।
দিনের বেশিরভাগ সময়ই অনলাইনে কাটাতেন ১৯ বছরের ওই তরুণ। এমনই নেশা পেয়ে বসে যে, এর হাত থেকে মুক্তি পেতে ধারালো ছুরি দিয়ে নিজের বাম হাতটি কেটে ফেলেন তিনি। ১০ ঘণ্টার অস্ত্রপচারের পর চিকিৎসকরা কাটা হাত জোড়া দিতে পেরেছেন। নিজের বাবা, মাকেও এই ঘটনা জানাননি তরুণ। যে ট্যাক্সি ড্রাইভার তাকে হাসপাতালে নিয়ে যান তিনিই পুলিশকে খবর দিয়েছিলেন। পরে পুলিশ ঘটনাটি ওই তরুণের অভিভাবককে জানায়।
নিজের ওপর বিতৃষ্ণা থেকে এই ধরণের অঙ্গচ্ছেদের প্রবনতা ভ্যান গগ সিনড্রোম নামে পরিচিত।
চীনে ইন্টারনেটের নেশা এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে সরকারের পক্ষ থেকে এর মধ্যেই ইন্টারনেট ডি-অ্যাডিকশন ড্রাইভ লঞ্চ করা হয়েছে। দেশটির ২.৪ কোটি মানুষ ইন্টারনেটের নেশায় আচ্ছন্ন।
সূত্র : ইন্টারনেট
মৎস্য ভবনের সামনে বাসচাপায় স্কুলছাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক
|
আপডেট: ১২:৪৯, জানুয়ারি ১৬, ২০১৬
০
Like
৪
রাজধানীর মৎস্য ভবনের সামনে রাস্তা পার
হওয়ার সময় বাসের চাপায় স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ শনিবার সকাল নয়টার দিকে এ
দুর্ঘটনা ঘটে। প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ
করে রাখে।
নিহত স্কুলছাত্রীর নাম সাবিহা আক্তার। সে সেগুনবাগিচার বেগম রহিমা আদর্শ উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী ছিল।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বলেন, নিহত স্কুলছাত্রীর সহপাঠী ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এক ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে রমনা জোনের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের আশ্বস্ত করে সরিয়ে দেন। পরে সড়কের দুই পাশে যান চলাচল শুরু হয়েছে।
ঘটনাস্থলে দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তা ইব্রাহীম বলেন, ৮ নম্বর বাস স্কুলছাত্রী সাবিহাকে চাপা দেয়। বাসটি আটক করা হয়েছে। চালককে ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে। নিহত ছাত্রীর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা আছে।

Subscribe to:
Posts (Atom)